বৃহত্তর চট্টগ্রামে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে

১ মে সকাল ৬টা-দুপুর ১টা

| বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি দিবস মহান মে দিবস উদযাপন করা হবে। ১ মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং ঐ দিন বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল রুটে সব ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। সকাল ৯টায় সিআরবি শিরীষতলা চত্বরে শ্রমিক সমাবেশ ও শেষে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। গত ২০ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে ফেডারেশনভুক্ত ৪৭টি বেসিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে সভায় রবিউল মাওলাকে আহ্বায়ক ও আজম চৌধুরীকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট একটি মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন, মৃণাল চৌধুরী, রবিউল মাওলা, অলি আহামদ, আজম চৌধুরী, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, শাহ আলম হাওলাদা, মো. ইউসুফ, খোরশেদ আলম, আবুল খায়ের, মো. শফি, মো. ইলিয়াছ, মো. আলী, হারুন অর রশিদ, আমিরুল ইসলাম, মো. একরাম, জাবেদুল হক, দৌলত মিয়া, নূর হোসেন, আলাউদ্দিন ফারুক, মো. হাসান, নজরুল ইসলাম, কামরুজ্জামান আজিজ, তাজুল ইসলাম, জরিপ আলী, আমির হোসেন, ইসমাইল বড় মিয়া, মো. ইয়াকুব, মধু সরকার, মো. রবিন, মো. হারুন, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আজ সিরিজ নির্ধারণী ওয়ানডে
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকাল বাড়ালেন ট্রাম্প