বৃষ্টি এলো

সৈয়দ খালেদুল আনোয়ার | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

বৃষ্টি বাজায় রিম ঝিম সুর

টিনের চালে গাছের ডালে

মন ছুটে যায় তেপান্তরে

বৃষ্টি ছুঁলে মনের পালে।

ছড়িয়ে দিলো গন্ধ শোভা

কদম কেয়ার ফুলের সাজি

দূর আকাশ দৃষ্টি ছড়ায়

খেয়াঘাটের ব্যস্ত মাঝি।

বৃষ্টি ঝরে একটানাতে

বৃষ্টি জলে উঠোন ভরে

খোকন সোনা নৌকা ভাসায়

কাগজ দিয়ে নৌকা গড়ে।

বৃষ্টি দিলো শীতল ছোঁয়া

সবুজ শ্যামল বৃক্ষ সাজে

মনের ভেতর ক্ষণে ক্ষণে

মেঘের রাগে সুরটা বাজে।

পূর্ববর্তী নিবন্ধশৈলীর মানবিকতা
পরবর্তী নিবন্ধব্যাঙের ছাতা