বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, সঠিক পরিচর্যা আর শিক্ষায় এসব শিশুরা হয়ে ওঠবে আমাদের সম্পদ। বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুন্দর ও আনন্দময় শিখন নিশ্চিতে নানা কার্যক্রম পরিচালনা করছে। তাই এসব শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা অভিভাবক, শিক্ষক ও সমাজের সব মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি গত ৫ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দীন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, শিবলু দাশ, প্রধান শিক্ষক নজির আহমদ, মো. হারুন অর রশীদ, ইসমাত ফারজানা, সহকারী মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, মো. নুরুল কবির, বিধান মোহরের প্রমুখ। অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীকে চশমা, ৪ জন শিক্ষার্থীকে শ্রবণ যন্ত্র ও ১ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












