বিরোধীদের আপত্তির মধ্যেই ‘ইনভেস্ট বাংলাদেশ বিল’ পাস

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বিরোধী দলের সদস্যদের আপত্তির মধ্যেই জাতীয় সংসদে পাস হল দেশিবিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং শিল্প স্থাপন ও অবকাঠামো উন্নয়ন দ্রুত করার লক্ষ্যে প্রণীত ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’। গতকাল বুধবার সংসদের বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষে বিলটি উত্থাপন ও পাসের প্রস্তাব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কণ্ঠভোটে বিলটি পাস হয়।

সংসদে উত্থাপনের অনুমতি চাওয়া থেকে বিল পাস হতে সময় লাগে প্রায় ২৮ মিনিট। বিলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষবিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষবেজা এবং সরকারিবেসরকারি অংশীদারত্বপিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০, বাংলাদেশ সরকারিবেসরকারি অংশীদারিত্ব আইন ২০১৫, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ রহিত করা হয়েছে। পাশাপাশি বিলুপ্ত তিন কর্তৃপক্ষের কর্মকর্তাকর্মচারীরা নতুন কর্তৃপক্ষের কর্মকর্তাকর্মচারী বলে গণ্য হবেন। চাকরির শর্ত পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা আগের শর্তেই কর্মরত থাকবেন। খবর বিডিনিউজের।

বিলটি উত্থাপন থেকে পাস পর্যন্ত বিরোধী দলের সদস্যরা তা সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান, যাচাইবাছাইয়ের সময় দেওয়া এবং বিভিন্ন ধারায় সংশোধনী আনার সুযোগের দাবি তোলেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, বিলটি নতুন কোনো আইনি ধারণার ভিত্তিতে করা হয়নি। একই ধরনের কাজ করা তিন কর্তৃপক্ষকে একীভূত করে বিনিয়োগকারীদের এক জায়গা থেকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিলের বিধান অনুযায়ী, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সব সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র ও পারমিট দিতে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে।

প্রস্তাবিত কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভাপতি হবেন প্রধানমন্ত্রী বা তার মনোনীত ব্যক্তি। একজন চেয়ারম্যান ও সাতজন সার্বক্ষণিক সদস্য কর্তৃপক্ষের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন। অর্থ, বিদ্যুৎ ও জ্বালানি, পররাষ্ট্র, ভূমি, শিল্প, বাণিজ্য এবং আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বোর্ডের সদস্য হবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, স্বরাষ্ট্র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও বেসরকারি খাতের চার প্রতিনিধি বোর্ডে থাকবেন। বেসরকারি খাতের চার প্রতিনিধির মধ্যে দুজন নারী হতে হবে। কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকবেন বোর্ডের সদস্য সচিবের দায়িত্বে।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিষ্কার করা হবে : মেয়র
পরবর্তী নিবন্ধইস্পাহানী মোড় থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার