বিবিরহাট ভাণ্ডারী লেইন সমাজকল্যাণ সংস্থার কার্যকরি পরিষদের অভিষেক গত ৯ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হাজি মো. ছরওয়ার হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সহ–সভাপতি মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম সুজন। সংস্থার কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান মাওলানা জালাল উদ্দীন আল কাদেরী।
বক্তব্য রাখেন সভাপতি হাজী মুহাম্মদ সরোয়ার হোসেন, সিনিয়র সহ–সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, সহ–সভাপতি হাজী মুহাম্মদ আলী আকবর, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহেদুল আলম সুজন, অর্থ সম্পাদক মনছুর আলী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জিয়াউর রহমান জিকু, কার্যকরি সদস্য মুহাম্মদ সোহেল, মুহাম্মদ রাশেদ হোসেন, সাজ্জাদ হোসেন ইমন প্রমুখ। নেতৃবৃন্দ সমাজের উন্নয়ন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা এবং এলাকাবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











