‘শিক্ষক অভিভাবক সম্মিলিত শক্তি, শিক্ষা বয়ে আনবে সমৃদ্ধি মুক্তি’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মুহাম্মদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মাওলানা জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আয়ূব আলী, রণজিৎ কুমার দাশ, শিক্ষক মোহাম্মদ আলী, শরীফুল ইসলাম, মুহাম্মদ আলমগীর, মেহেদী সাজ্জাদ, রিফাদুল ইসলাম এবং মুহাম্মদ আজিজ উল্লাহ প্রমুখ। এ সময় জমিদাতা ইউচুপ চৌধুরী, সাবেক কাউন্সিল মুহাম্মদ হোসেন, আবুল বশর, হাশেম সওদাগর ও আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












