বিদ্যানিকেতন ইনস্টিটিউট ও সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে স্বর্গীয় মাস্টার স্বপন দাশগুপ্ত ও স্বর্গীয়া সবিতা দাশগুপ্তা স্মৃতি কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় বিজয় উৎসব ও প্রতিভার খোঁজে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল নগরীর সুপ্রভাত স্টুডিও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক জসিম উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন নন্দন গ্রামার স্কুলের পরিচালক মোজাম্মেল হক সুজন। উদ্বোধক ছিলেন অধ্যক্ষ সুজন বন্ধু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যানিকেতন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রতন দাশ গুপ্ত। প্রধান আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ চট্টগ্রামের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাইকেল আইচ, কবি সজল দাশ, আশীষ কুমার নাথ, শিক্ষিকা রঞ্চনা পাল, কাকলী দাশ গুপ্তা, নাহিদা পারভীন ডেইজি, নুরুন্নেসা আহমেদ মুক্তা, সারা চাকমা, মিতালী সেন, দিলীপ সেন, অনামিকা বড়ুয়া, মাকসুদুর রহমান প্রমুখ। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।













