চট্টল ইয়ুথ কয়ার আয়োজিত কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। নুর মোহাম্মদ নুরুর সভাপতিত্বে অরুন চন্দ্র বণিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জসিম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ সাইফু, অ্যাড. সরযু ভট্টাচার্য, জসিম উদ্দিন, সুজিত দাশ অপু, ডা. এস কে দেব সজল, নুরুল আব্বাস। উপস্থিত ছিলেন প্রদ্যুৎ বড়ুয়া, প্রকৌশলী ভাস্কর দেওয়ান, প্রকৌশলী নিতাইপদ চৌধুরী, ডা. মো. জামাল উদ্দিন, আজম খান, শওকত আলম, বিপ্লব দেব, রতন কান্তি দাশ, সেলিম সরওয়ার উদ্দিন, বিধান কুমার আচার্য্য, মো. ইমরান, এস এম হাবিব, মো. হোসেন মধু, সুজিত চৌধুরী মিন্টু, সমীরন পাল, অপর্ণা আচার্য্য, শিলা আচার্য্য, নাছরিন আক্তার, ফাতেমা আকাতর ডলি, নুরুল আব্বাস, জসিম উদ্দিন চৌধুরী, হাছান জামাল প্রমুখ। সভা শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘বঙ্গবন্ধু’ নামে একটি বৃক্ষ রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












