বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:২৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার থেকে শুরু হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। খবর বাসসের। রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন। সে প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে শুক্রবার বিকাল ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে শনিবার (আগামী কাল) বিকাল ৩টা পর্যন্ত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ।

পূর্ববর্তী নিবন্ধটাইমের স্বীকৃতির পর প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন
পরবর্তী নিবন্ধমাটির নিচে ও নৌকার কুঠুরিতে ছিল ৭২ হাজার ইয়াবা