বিএইচআরসি বিভাগীয় কমিটির মানবাধিকার দিবস উদযাাপন

| রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসিআইআইচআরসি) চট্টগ্রাম বিভাগীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবসার হাসান চৌধুরী জসিমের সভাপতিত্বে বিভাগীয় জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নুরুদ্দীনের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম, নুরুল আবসার চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাহমুদ হোসাইন সহসভাপতি অধ্যক্ষ অঞ্জনা চৌধুরী, অধ্যাপক এস..এম নুর হোসেন, এড. নাজরিন আক্তার চৌধুরী, নাছির উদ্দিন, ইঞ্জিনিয়ার মনির হোসেন, মহিউদ্দিন মোহাম্মদ দস্তগীর, ইমতিয়াজ আহমেদ, আব্দুল মোমেন, নেহাল আজম সোহেল, সোহেল, অধ্যাপিকা সুপর্ণা রায় চৌধুরী, নাসিমা আক্তার, এড. সৈয়দা পারজানা আক্তার, ইসমাইল, মোহাম্মদ আরাফাত, খোরশেদ আলম, গোলাম সরওয়ার চৌধুরী প্রমুখ। উক্ত বর্ণাঢ্য র‌্যালিটি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় হয়ে পুনরায় ডা. খাস্তগীর স্কুলের সামনে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১২ কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগাউছিয়া কমিটি পাহাড়তলী থানার দোয়া মাহফিল