বাহুলীতে ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহম মাহফিল

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১১:০৬ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে পটিয়ার ৭ নং ওয়ার্ডস্থ হযরত চিকন কাজী (রা:) মসজিদ সংলগ্ন মাঠে বাহুলী কাজী পাড়া ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির উদ্যোগে ২৭ নভেম্বর বাদে মাগরিব ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রধান ফকিহ্‌ মুফতী কাজী আবদুল ওয়াজেদ। শাহচাঁন্দ আউলিয়া জামে মসজিদের খতিব নুরুল কবিরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আল্লামা জয়নুল আবেদীন, বিশেষ বক্তা ছিলেন আল্লামা হোসাইন আজহারী ও নুরুদ্দিন আত্তারী। বক্তাগণ রাসুলের (সা:) আদর্শ এবং বড় পীর আবদুল কাদের জিলানীর (রা:) জীবনী অনুসরণ করে সুন্দর চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। কে, এম নুরুল মোস্তফার সঞ্চালনায় মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মো. নাছির উদ্দিন, কাজী আবু মহসিন, কাজী মো: হামিদ, এবিএম ইউছুপ বাদল, নুরুল ইসলাম টিপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্রেনের স্ল্যাব মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাইয়ের স্কুলিং সংবর্ধনা ও ক্লাব মিটিং