ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বালক অনূর্ধ্ব–১৫ চট্টগ্রাম বিভাগীয় দলের অনুশীলন শুরু হয়েছে। গত বুধবার বিকালে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত অনুশীলন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার (সিডিএসএ) এডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, সরকারি শারীরিক শিক্ষা কলেজ অধ্যক্ষ এস এম গিয়াউদ্দিন বাবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার (সিডিএসএ) এডহক কমিটির সদস্য আবু হাসনাত, কোচ নজরুল বাবু, সহকারী কোচ ফরিদ উদ্দিন ও নেজামত উল্লাহ তৌহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া অফিসার, চট্টগ্রামের আবদুল বারি। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার মোট ৩৫ জন (১০ জেলার ৩০ ও চট্টগ্রামের ৫ জন) খেলোয়াড়ের অংশগ্রহনে অনুষ্ঠিত ক্যাম্প থেকে বাছাই করা ১৬ জনকে নিয়ে চূড়ান্ত দল গঠন করা হবে।












