এই পৃথিবীতে কত শত মুখ
জাগায় সুখের স্বপন,
বাবার মতন এই পৃথিবীতে
কেউই হয় না আপন।
বাবার আদর সোহাগ জড়ানো
ভালোবাসা মাখা ছায়া,
শত দুঃখের মাঝেও জাগায়
অনেক আশার মায়া।
বটবৃক্ষের ছায়া হয়ে বাবা
আমার জীবনে ছিলো,
মরণ নামক যমদূত এসে
পরপারে তাকে নিলো।
সেদিন থেকেই খুব একা আমি
খুঁজতেই থাকি তাঁকে,
পৃথিবীতে আর পাই না কোথাও
পাই না কখনো ডাকে।












