সুইডেনের ফুটবলার এইদর গুডজনসেন ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছিলেন। সেখানেই তার সতীর্থ ছিলেন মেসি। একসঙ্গে তারা জিতেছেন অনেক ট্রফি। এবার তার ছেলে দানিয়েল গুডজনের বিপক্ষে খেলে ফেললেন মেসি। আইসল্যান্ডের হয়ে মেসির বিপক্ষে খেলেন এই ২০ বছর বয়সী ফুটবলার। ম্যাচে মাত্র ৯ মিনিট খেলতে পেরেছেন দানিয়েল। আর তাতেই ম্যাচ শেষে তার ঘটনা রীতিমত আলোড়ন তুলেছে। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দানিয়েল মেসির কাছে গিয়ে বলেন, ‘তুমি কি জানো আমি কে? তুমি আমার বাবার সঙ্গে খেলেছিলে।’
এটা বলার পর বেশ কিছুক্ষণ দানিয়েলের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় মেসিকে। ম্যাচ শেষে মেসি বলেন, ‘সে আমাকে বললো, তুমি কি জানো আমি কে? আমি তাকে প্রথমে অবাক হয়ে চিনতে পারিনি। আমি সত্যিকার অর্থেই তাকে ভুলে গেছিলাম। তার সঙ্গে যখন দেখা হয়েছিল, সে তখন অনেক ছোট ছিল।’ ম্যাচ শেষে মেসি দানিয়েল গুডজনসেনকে খুশি করতে ভুলেননি। ড্রেসিংরুমে ডেকে নিয়ে মেসি নিজের জার্সি উপহার দেন তাকে।











