বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) চট্টগ্রাম জেলা শাখার দ্বি–বার্ষিক সাধারণ সভা সম্প্রতি জেলা প্রশাসক কার্যালয়ের লাইব্রেরি শাখায় সিনিয়র সহ–সভাপতি প্রদীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য দেন, মো. আবদুল মান্নান, আলী আজম খান, মো. মহিউদ্দিন আহমদ চৌধুরী, ফজলে আকবর চৌধুরী, মো. শফিউল আলম, মো. আবদুল অদুদ, মো. মোরশেদ, নুরুল মুহাম্মদ কাদের, মোহাম্মদ জামাল উদ্দিন, চৌধুরী নিউটন বড়ুয়া, সবদের হোসেন, সাইফুর রহমান,নাজিম উদ্দিন, সুফিয়া বেগম, মনিষা ঘোষ, অপর্না দাশ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে এস এম আরিফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট বাকাসস চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













