বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনে প্রতিবছরের ন্যায় এবারও গতকাল ১৬ রমজান কার্যকরী কমিটির পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সদনের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি শিশুদের সাথে মতবিনিময় করেন। এরপর ঈদ উপহার প্রদান করেন। এতে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও সহ–সভানেত্রী (সিনিয়র) কামরুন মালেক, সহসভানেত্রী রোকেয়া জামান ও সেতারা গাফফার, সাধারণ সম্পাদিকা আবিদা সুলতানা, কোষাধ্যক্ষ নিশাত ইমরান, সাবেক এমপি সাবিহা মুসা, সদস্য ডা. সেলিনা হক, তাহের মাহমুদ, রওশন আক্তার (লুসি), মো. ইমরুল কায়েস, লায়ন গোপাল ভট্টাচার্য, লায়ন মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন রাজিব সিংহ প্রমুখ। ইফতারের আগে কোরআন তেলোয়াত শেষে দেশ জাতির সমৃদ্ধি ও সকল মানুষের জন্য বিশেষ মোনাজাত করেন সুপারিনটেন্ডেন্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যানেস্থেসিয়ার ওষুধ পরিবর্তনের নির্দেশ স্বাস্থ্যের
পরবর্তী নিবন্ধ৭৮৬