‘বাংলাদেশকে হালকাভাবে দেখছে না অস্ট্রেলিয়া’

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

বাংলাদেশঅস্ট্রেলিয়া ১ম টেস্ট কাল শুরু। প্রথম টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা। যেখানে ইনিংস ব্যবধানে হারের সঙ্গে ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবুও টাইগারদের হালকাভাবে নিচ্ছে না ক্রিকেট পরাশক্তি দেশটি। আসন্ন সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হওয়ায় বলা চলে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে নামার আগে কথা বলেছেন অজি তারকা ট্রাভিস হেড। তিনি বলেন, ‘আমি বলব প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।’

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন
পরবর্তী নিবন্ধঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সকার সিটি চট্টগ্রামের চতুর্থ জয়