বাঁশখালীতে জাল টাকা নিয়ে প্রতারণার সময় আটক ২

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় জাল টাকা ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আটকরা হলেন–পশ্চিম পটিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মাষ্টারহাট এলাকার মৌজ্জারটেক গ্রামের মৃত মো. হোছাইনের ছেলে মো. সাকিব এবং পটিয়া উপজেলার কালারপোল এলাকার ১ নম্বর ওয়ার্ডের কুশুমপুর গ্রামের ইলিয়াস খাঁ বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মো. ইউনুছ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জাল টাকা নিয়ে বাঁশখালীর বিভিন্ন দোকানে গিয়ে ভাঙতির কথা বলে প্রতারণা করে আসছিলেন। সর্বশেষ শেখেরখীল মৌলভী বাজার এলাকায় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় ব্যবসায়ী ও জনতা তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে জাল নোট উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআব্বার শেষ হাসি
পরবর্তী নিবন্ধ৫ হাজার মেগাওয়াট রুফটপ সোলার স্থাপনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের দাবি