বাঁশখালীতে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ইপসার উদ্যোগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার বাঁশখালী ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধন করা হয়। জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে, সেভ চিলড্রেন এর সহযোগিতায় ও ইপসার উদ্যোগে আয়োজিত কমিউনিটি স্বেচ্ছাসেবকদের অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাস্তবায়ন করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারি পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওমন সানি আকন। প্রশিক্ষক ও অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে. এম শামসুজ্জোহা, উপসহকারী পরিচালক জোন২ অতীশ চাকমা, উপসহকারী পরিচালক জোন ৪ শাহ ইমরান, ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তারসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং ইপসার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে পুকুরিয়া,সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি এলাকার ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহন করছে। উদ্বোধন কালে বক্তারা বলেন,প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা যে কোন দুর্যোগে সবার আগে এগিয়ে আসে। তারা উল্লেখ করে বলেন পাহাড়ধস, ভবন ধস, সড়ক দুর্ঘটনা বা যেকোনো জরুরি অবস্থায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের তাৎক্ষণিক সহায়তা উদ্ধার কাজকে অনেক সহজ করে। ইপসা স্থায়ীত্বশীল উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে যে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করছে, তারা মাঠে আমাদের সত্যি কারের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। বক্তারা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষিত কর্মকর্তাদের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের এ প্রশিক্ষণ যে কোন দুর্যোগ মোকাবেলা আরো দ্রুত হবে বলে অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে গহীন পাহাড়ে নিখোঁজ কৃষকের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে চুরি