বন্যার্তদের জন্য এরশাদ উল্লাহ এমপির ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

| রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় গত শুক্রবার চান্দগাঁও ইএম মোটরস গ্যারেজ পার্কিংয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন ইমাদ এরশাদ, ব্যারিস্টার সাঈদ, সৈয়দ সেহাব উদ্দীন আলম, জাফর আহম্মদ, আশ্রাফুল ইসলাম, ইলিয়াস চৌধুরী, জানে আলম জিকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে যুগ্ম সচিব মহসীন
পরবর্তী নিবন্ধপাহাড় ও দেয়ালধসে নিহত পরিবারকে জামায়াত আমিরের আর্থিক সহায়তা