বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনার নানা আয়োজন

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনা ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে দু’দিনব্যাপী সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ১৬ মার্চ সকাল ৯টায় হালিশহর আর্টিলারি মোড়ে (চুনা ফ্যাক্টরি মোড়) সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা এবং ১৭ মার্চ একই স্থানে বিকেল ৩ টায় সুন্দর হাতের লিখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে ও এই বিষয়ে বিস্তারিত জানতে ০১৬৭৪১৯১০৭০, ০১৫৮১২৩১৪০৪ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে খালি মাঠে খেলার সুযোগ দেয়া হবে না
পরবর্তী নিবন্ধষড়যন্ত্রকারীদের আন্দোলন প্রতিহত করা হবে