প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং–২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোর্সের ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়। ইন্টার্নশিপ প্রোগ্রামের ফাইনাল জুরিতে বহিরাগত জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফোর এইচ গ্রুপের ডিপার্টমেন্ট অব টেকনিক্যালের ম্যানেজার রনোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী।
জুরিতে শিক্ষার্থীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং চলাকালীন অর্জিত বাস্তব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উপস্থাপনা ও অর্জিত দক্ষতা মূল্যায়নের পাশাপাশি শিল্পক্ষেত্রের বাস্তব চাহিদা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।বহিরাগত জুরি সদস্য রনোজ আহমেদ বলেন, শিল্পপ্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা একজন শিক্ষার্থীর পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই হবে না; সেই জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে কীভাবে প্রয়োগ করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তা শেখার সুযোগ পায়।
বিভাগের চেয়ারম্যান কুহেলী চৌধুরী বলেন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাদের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে বাস্তব শিল্পক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান যখন বাস্তব কর্মপরিবেশে প্রয়োগের সুযোগ পায়, তখন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বিকশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ ও আফরোজা রহমান, প্রভাষক এস এম তাওসিফ, অর্পিতা দেবী, সৈয়দা নাজনীন আহসান ও সৈয়দা আত্কিয়া ফাইজা। প্রেস বিজ্ঞপ্তি।













