ফুটপাত দখল মুক্ত করা হোক

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

নিরাপদে হাঁটাচলার জন্য ফুটপাত নির্মাণ করা হয়ে থাকে। কিন্তু অত্যন্ত অনুতাপের বিষয় হচ্ছে সে ফুটপাত পথচারীদের দখলে থাকে না। দোকানদার হকার ফুটপাত দখল করে আবার বিভিন্ন সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমন মুরাদপুর থেকে বিবির হাট পর্যন্ত ফুটপাতে গাড়ির পুরাতন যন্ত্রাংশ রেখে গুদামে পরিণত করা হয়েছে। এটি মুরাদপুরে ফুটপাত দখলের একটা উদাহরণ মাত্র। ফুটপাত দখলের চিত্র শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়। আবার ফুটপাতে চলে ঝালাইয়ের কাজ মেরামতের কাজ ফিনিশিং শেষে ডিসপ্লে স্থান। ফুটপাতে নির্মাণ সামগ্রী ফার্নিচার রেখে দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ছে না। ফুটপাতের পাশাপাশি রাস্তার সিকি ভাগেও হকার বসে। যার ফলে ফুটপাত দিয়ে হেঁটে চলার কোনো উপায় না পেয়ে পথচারী রাস্তার মাঝ বরাবর হাঁটতে থাকে। এতে তড়িঘড়ি করে চলাচলের ভোগান্তি যেমন বাড়ছে তেমনি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। ফুটপাত দখল মুক্ত রাখা এবং জনগণের নিরাপদে পথ চলার অধিকার নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই ফুটপাত থেকে বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হোক। চলাচলের পথ সংকুচিত করে যেন জন ভোগান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য কর্তৃপক্ষের নিয়মিত নজরদারিতে থাকা অতীব জরুরি।

সুকান্ত দেবনাথ

নাসিরাবাদ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবুদ্ধদেব গুহ : অরণ্য ও প্রকৃতিপ্রেমী লেখক