ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দিলদার আহমেদ দিলুর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সাবেক সহসভাপতি এম এ হালিম। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহেদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা মোর্শেদ আহমেদ, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফসারুল করিম টিটু, তোফায়েল আহমেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শহীদুল ইসলাম রনি, শেখ মো. জুবরাজ, কামরুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












