ফইল্যাতলী বাজারে জামায়াতের মশক নিধন কর্মসূচি

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, সিটি করপোরেশনসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনার কারণে জনগণ প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণের এসব ভোগান্তি দেখারও কেউ নেই। তিনি অনতিবিলম্বে জনগণকে যথাযথ সেবা প্রদানের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফইল্যাতলী বাজার ও আশপাশের এলাকায় জনসংযোগ ও মশক নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কাট্টলী ওয়ার্ড জামায়াতের আমির এবিএম সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন–নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ এবং পাহাড়তলী থানা জামায়াতের আমির মোহাম্মদ নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট্রেটের লিটল মিস্টার অ্যান্ড মিস চিটাগাংয়ের অডিশন রাউন্ড
পরবর্তী নিবন্ধনানা কর্মসূচি, সিভাসুতে বিশ্ব ডিম দিবস উদযাপন