পোর্ট্রেটের লিটল মিস্টার অ্যান্ড মিস চিটাগাংয়ের অডিশন রাউন্ড

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে গতকাল শুক্রবার পোর্ট্রেট আয়োজিত লিটল মিস্টার অ্যান্ড মিস চিটাগাংয়ের সেশন ২ এর প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়। তিন পর্বের এই অডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনেরাল সাংবাদিক ওসমান গণি মনসুর। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, শিক্ষাবিদ সরওয়ার সাদিক খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী, কর্পোরেট ব্যক্তিত্ব মুহাম্মদ মহসীন চৌধুরী, এমএনএস ইন্সপেকশন কোম্পানি চেয়ারম্যান পোর্ট্রেট উপদেষ্টা পিযূষ তালুকদার, এলোহার পরিচালক আসাদ উজ্জ্বল, কোরিওগ্রাফার সাইফ আজাদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পোর্ট্রেট পরিচালক রূপম চক্রবর্তী। প্রথম দিনের অডিশনে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘অনুরাগনামা কথন, মোড়ক উন্মোচন ও কবিতা সন্ধ্যা’
পরবর্তী নিবন্ধফইল্যাতলী বাজারে জামায়াতের মশক নিধন কর্মসূচি