প্রিয় গ্রহ মা

সাদিয়া আফরিন | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

মা গো তোমার ছোট্ট মেয়েটি

কাঁদছে একা দেখো

হাতটি মেলে বুক পাঁজরে

আগলে তাঁকে রাখো।

আকাশ পানে দৃষ্টি মেলে

খুঁজছে তোমায় যেন;

কোন আড়ালে আজ হারালে

নিশ্চুপ! মাগো কেন?

বলেছিলে থাকবে পাশে

স্নেহতলে রাখবে আজীবন

আজ কেন মা একা আমি

কোথায় তোমার পণ!

কাকে বলি কিসের ব্যথা

এ বুকেতে বাজে

তোমার হাসি, সরল সুবাস

আমার হাওয়ায় ভাসে।

আমার প্রিয় গ্রহ তুমি

চাঁদের জোছনা

তোমায় ছাড়া নিঃস্ব আমি

তুচ্ছ, কিছুই না

ফিরে যেতে সাধ জাগে

মায়ের আঁচলতলে

কোথায় আছো তুমি মাগো

কোন সে গগনতলে!

পূর্ববর্তী নিবন্ধবর্তমানে আমাদের শিক্ষকদের অবস্থান কোথায়?
পরবর্তী নিবন্ধঐক্য, সহমর্মিতা ও সুশৃঙ্খল উন্নয়নের প্রতিচ্ছবি ‘আরাসকা’