প্রিয়তমা বাংলা

শিউলি বড়ুয়া | সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

আবার আসবে নির্মল ঝলমলে

রৌদ্রোজ্জ্বলের এক সকাল।

সেদিন আকাশে বাতাসে ধ্বনিত হবে

মুক্ত বিহঙ্গের মতো উড়বে শুদ্ধ ইতিহাস।

হারমোনিয়ামে সা রে গা মা নীড়ে

গীটার তারের গড়িয়ে আসা মীড়ে

সুরের ঝংকারের শক্তিশালী মমতাভরা

সমবেত দরাজ কন্ঠে গাইবো

আমি তোমায় ভালোবাসি।

আবার আসবে কবিতার রমরমা মহোৎসব।

সোনার তরী আর সৃষ্টি সুখের উল্লাস।

আবার আসবে জীবনানন্দের রূপসী ধরাতে

আঠারো মিনিটের তর্জনীর এক দীর্ঘশ্বাস।

আসবে বসন্তের হাটে

ফোটা না ফোটা ফুলের

মঞ্চে মঞ্চে নির্ভয়ে ফাগুনের জয়গান।

সহজলভ্য হয়ে কাটা ভরা যৌবনের

মান্দার ফুলে গাঁথবে বাঙালি চৈত্রের বাঁধ।

আবার আসবে বৈশাখের মঙ্গলের শোভা যাত্রায়

রঙের আল্পনায় নানা আয়োজনে

করবো বাংলা বরণ।

বাদলের কোমল পরশে বৈরী হাওয়াতেও

কদম ফোটার আলিঙ্গন।

তোমাকেই ভালবাসি প্রিয়তমা বাংলা

টইটম্বুর রূপে তুমি অপরূপ।

পূর্ববর্তী নিবন্ধবৈশাখের হৃদয়ানুভূতি
পরবর্তী নিবন্ধপহেলা বৈশাখ উদযাপন ও বাঙালি সংস্কৃতি