প্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ প্রোগ্রামের ৪২তম ব্যাচ (ওয়ান ইয়ার), ২৯তম ব্যাচ (ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার) ও ৫৩তম ব্যাচ (টু ইয়ার)-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

১০ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মানিত অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার ও ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর অমল ভূষণ নাগ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন প্রফেসর এম. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার ছিলেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের হিউম্যান রিসোর্সের প্রধান রবিউল হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রাজীব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর ড. আহসান উদ্দিন ও এইচআরএম ডিসিপ্লিনের কোঅর্ডিনেটর রহিমা বেগম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব
পরবর্তী নিবন্ধকিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি