দিদারুল আলম

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। গত মঙ্গলবার বেলা ১১টায় তিনি নগরীর বাসায় ইন্তেকাল করেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি দিবারুল আলম ডাবুয়া ইউনিয়নের মরহুম নুরুল হক সওদাগরের দ্বিতীয় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, কিউসি গ্রুপের পরিচালক জেএএম ইকবাল হাসান, সাবেক চেয়ারম্যান মেঝবা উদ্দিন আকবর, নোয়াজিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা বিএনপি নেতা মাস্টার আবু জাফর চৌধুরী, মো. ফিরোজ মেম্বার, সৈয়দ মঞ্জুরুল হক, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিন
পরবর্তী নিবন্ধসংবাদ প্রকাশের পর অভিযান, বালুভর্তি দুই ট্রাক জব্দ