সপ্তদশ শতাব্দীতে বর্তমান মিয়ানমারের অন্তুর্ভুক্ত আরাকান (রোসাঙ্গা) রাজসভায় বাঙালী কবি ও মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্য চর্চার এক অনন্য কেন্দ্র হয়ে ওঠে। এখানকার রাজারা ভিন্নভাষী হলেও তাঁদের আশ্রয়ে দৌলত কাজী ও মহাকবি আলাওল এর মধ্যে প্রতিভাবান কবিরা বহু মূল্যবান রোমান্টিক ও অনুবাদ কাব্য রচনা করেন, যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে। দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার প্রধান বাঙালী কবি। তার বিখ্যাত কাব্য লৌরচন্দ্রানী ও সতীময়না তখন খুব সমাদৃত হয়। মহাকবি আলাওল আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। তার বিখ্যাত কাব্যগুলো হলো পদ্মাবতী, সয়ফুলমুলুক বদিউজ্জামান, হপ্তপয়কর, সিকান্দারনামা ও নীতিমূলক কাব্য তাঁর চন্দ্রাবতী। মদন কোরেশীর বিখ্যাত কাব্য ছিল নাসীরনামা। আরাকান রাজসভায় যে সকল কবি বিশেষ পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল দৌলত কাজী, মদন কোরেশী, মাগন ঠাকুর।












