প্রবাসী বাংলাদেশিদের অনিশ্চয়তা দূর করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন

আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের মতবিনিময়ে এম এ মতিন

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আনজুমানে খোদ্দামুল মুসলেমীন বোর্ড অব ট্রাস্টিজের মতবিনিময় সভা বোর্ড চেয়ারম্যান আলহাজ্ব সাহাবুদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, ট্রাস্টি বোর্ড সদস্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি, ট্রাস্টি বোর্ড সদস্য ও ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

ওমান খোদ্দাম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা সাইফুদ্দিন আলকাদেরি, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মুছা সওদাগর, ফিরোজ আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইদ্রিস ফোরম্যান, মুহাম্মদ মুছা, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ ফরিদ, মুহাম্মদ সোহেল রেজা প্রমুখ। ওমান হতে টেলিকনফারেন্সে যোগ দেন খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহেদ হাসান, সিনিয়র কো চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকি, উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ রাশেদ।

আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ নাসির, মমতাজ হোসেন সাকিব, মাওলানা রেজাউল করিম তালুকদার, আবদুল করিম সেলিম, আকতার তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে সেখানে বসবাসরত লাখো বাংলাদেশি প্রবাসী চরম অনিশ্চয়তা, ছাঁটাই ঝুঁকি ও চরম দুর্গতির মধ্যে পড়েছেন। কাজ হারানো, আয় কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং নিরাপত্তা শংকা সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তারা। তিনি তাদের জীবনমান রক্ষা ও নিরাপত্তায় সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধপর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি বেসরকারিভাবে সহযোগিতা করতে হবে