প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে গত ২৪ এপ্রিল ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শিরোনামে বিশেষ সাংস্কৃতিক গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। একাডেমির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালায় সাজানো এই আয়োজনে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। প্রত্যেয়ের সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় কথামালার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। অতিথি ছিলেন শিল্পী ও প্রশিক্ষক মনজুর আহম্মেদ, প্রমোদ দাশ, সমীর দাশ, শিবু মল্লিক, চিত্রশিল্পী ও প্রশিক্ষক হামেদ হাসান। অতিথিরা বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নিয়মিত আয়োজন পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভূমিকা পালন করবে। আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের চতুর্থ পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। এতে আবৃত্তি পরিবেশন করেন পারমিতা বড়ুয়া, তানভিন জানান তানহা, দিব্য কুমার চক্রবর্তী, আয়শা ছিদ্দিকা ঈশা, সাইফা ছিদ্দিকা সোয়াদ, আফিয়া মুবাশ্বিরা, মোক্তাদির গনি, জান্নাতুল আদন, সৃষ্টি চক্রবর্তী, মোরশেদ আলম ও অন্তরা বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অর্পা দে ও অমি ভট্টাচার্য্য। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












