‘প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে’

২৩নং ওয়ার্ড মতিয়ার পুল ইউনিট বিএনপির সভা

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

২৩নং ওয়ার্ডস্থ মতিয়ার পুল ইউনিট বিএনপির উদ্যোগে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে এলাকাবাসী সাথে মতবিনিময় সভা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পাঠানটুলী খান সাহেব বালিকাবিদ্যালয়ের নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক আকবর কবির ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা শেখ মুনির উদ্দিন বাবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। নিয়াজ মোহাম্মদ খান বলেন, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। ১২ তারিখ উৎসবের সাথে ভোরে ভোট কেন্দ্রে যেতে হবে। বিএনপি অতীতে জনগণের জন্য কাজ করেছে। এই এলাকার নেতা কর্মীরা সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক সোলতান মাহমুদ খান সুমন, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল, আবুল কাশেম, তাঁতীদলের মহানগর আহ্বায়ক সেলিম হাফেজ, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন রমজান, আব্দুল করিম সেলিম, শায়েস্তা খান, মোঃ মানিক, রিয়াদ আব্বাস, আজিজুর রহমান ভুলু, জসিম খান, নাছির খান, কুতুব উদ্দিন, খয়রাতি মিয়া, কামাল মোস্তফা, রমজান আলী, মাসুদ, জাহাঙ্গীর, যুবদল নেতা ইফাজ খান, মুরাদ উদ্দিন, ইব্রাহীম বাসেক, আকরাম খান, অপু, মাঈনউদ্দিন, দেলোয়ার, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জসিম উদ্দিন, মোজাম্মেল মাসুদ, ছাত্রদল নেতা টুটুল, শ্রমিক দল নেতা মোঃ সোহাগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাকলিয়া প্রিমিয়ার কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান