পুলিৎজার পাওয়া ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদকের লাশ মিলল নিজ ঘরে

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:৩০ পূর্বাহ্ণ

মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক ড্যান এগেনকে ওয়াশিংটনে তার বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

তিনটি পুলিৎজার পাওয়া প্রতিবেদনের সঙ্গে যুক্ত ওয়াশিংটন পোস্টের দীর্ঘদিনের এই প্রতিবেদকের লাশ বুধবার পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৬০ বছর। তার সাবেক স্ত্রী স্টিফানি আর্মারের বরাতে মৃত্যুর খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষার তথ্য দিয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ এর সঙ্গে সহিংসতা বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যোগ দেখছে না। এ বছরের শুরুতে ছাঁটাইয়ের সময় চাকরি হারানো এগেন আরেকটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন। ওয়াশিংটন পোস্টে দীর্ঘদিন প্রতিবেদক ও সম্পাদক হিসেবে কাজ করার সময় তিনি তিনটি পুলিৎজার পুরস্কারজয়ী প্রকল্পে কাজ করেছেন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তানে খনি এলাকায় সশস্ত্র হামলায় নিহত ৯
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট