নগরের কল্পলোক আবাসিক এলাকা থেকে মো. বাবুল বাবু (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে তাকে গেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশের ‘সোর্স’ পরিচয়ে মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। বাবুল বাকলিয়া সাবান ফ্যাক্টরি এলাকার সিলেট কোম্পানি বাড়ির আহমদ মিয়ার সন্তান। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মে কল্পলোক আবাসিক এলাকার একটি বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ জয়নালকে মারধর করা হয়। এ ঘটনায় জয়নাল বাকলিয়া থানায় এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে বাবুকে গ্রেপ্তর করা হয়।












