বোয়ালখালীতে চিকিৎসাক্যাম্প

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বোয়ালখালীর পিছিয়ে পড়া জনপদ উত্তর গোমদণ্ডী এলাকায় ৪১৮ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে লিডার্স। গত শনিবার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। এই চিকিৎসা ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ। মানবসেবার অঙ্গীকার নিয়ে লিডার্স (Local Environment Development and Agricultural Research Society-LEDARS ) যাত্রা শুরু করেছে। বিশেষ করে অনুন্নত ও পিছিয়ে পড়া জনপদ এলাকার মানবকল্যাণের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করে। মানুষের কল্যাণে এই ধরনের কল্যাণমুখী সেবামূলক কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন লিডার্সের পরিচালকেরা। চিকিৎসাসেবায় গাইনি ও প্রসূতি, শিশু, জেনারেল মেডিসিন, চক্ষু ও চর্ম রোগীদের সেবা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষ নির্ণয় এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের পরিচালক মোহাম্মদ আলী। পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মুহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আবু আকতার, ইব্রাহিম চৌধুরী মানিক, মো. এমদাদ মাস্টার, ইব্রাহিম তালুকদার, মোজাহের মেম্বার, মনজুর হোসেন, মাসুদ চৌধুরী, আবুল কাসেম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের সোর্স পরিচয়ে মানুষকে হয়রানি, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপরীক্ষা দিয়েছিল অন্য লোক, চাকরিতে যোগ দিতে এসে হলেন গ্রেপ্তার