পুকুরের কচুরিপানার নিচে ৫৭০ লিটার বাংলা মদ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় একটি পুকুর থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার অভিযান চালিয়ে বিলের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা ১৯ কার্টন বাংলা মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি কার্টনে আনুমানিক ৩০ লিটার করে মোট ৫৭০ লিটার মদ ছিল বলে জানা গেছে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলের কচুরিপানার নিচ থেকে বিপুল পরিমাণ বাংলা মদ উদ্ধার করা হয়েছে।

জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন চট্টগ্রামের আইকন ও আদর্শবান ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে ‘হেপাটাইটিস বি’ রক্ত পরীক্ষা কার্যক্রম