পার্থিব পূর্ণতা

ক্যামেলিয়া আহমেদ | বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

কিছু চাইতে পারি না বলে

প্রতিটি সন্ধ্যা শোকার্ত হয়ে ওঠে;

সময়ের নিষ্ঠুরতার সঙ্গে করতে হয় সৌহার্দ্য

বিষণ্ন সন্ধ্যা পেরিয়ে এগোতে থাকি অন্ধকারের দিকে!

কিছু অপার্থিব আকাঙ্ক্ষা প্রস্রবণে ঘনীভূত হয়ে ওঠে

হৃদয়ে জাগে গভীর সমুদ্রের ঢেউ

কিছু চাইতে পারি না বলেবৃথা হয় গোপন প্রার্থনা

ব্যর্থতার ক্লান্তস্বরে অশ্রু বয়ে যায়;

সে জলের ধারা ভাসিয়ে নিয়ে যায় কোন রহস্যের সম্মুখে!

অনিবার্য হয়ে উঠে কিছু প্রশ্ন!

ব্যাহত মন শেখেনি সম্পর্কের বৈপরীত্য;

সুপ্ত বাসনা নিয়ে মগ্ন থাকে অকারণ

ভুলে যায় নিজের সকল অভিজ্ঞতা!

এমন লুকোচুরি খেলায় মন হঠাৎ আগ্রাসী হয়ে উঠলে

ভাবনার বাঁধ ভেঙে পেতে চায় কোনো পার্থিব পূর্ণতা!

পূর্ববর্তী নিবন্ধঅনুভূতি
পরবর্তী নিবন্ধলোকে যারে বড় বলে