পহেলা বৈশাখ

আহসানুল হক | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

তাকদুমা দুম তাকদুমা দুম

তাকদুমা দুম তাক

এসে গেছে নতুন বছর

পহেলা বৈশাখ !

সুখ অনাবিল রাশি রাশি

বাজায় ঢোলক ঢাক

দু্‌:খ –জরা,ক্লান্তি –গ্লানি

যাক মুছে যাক–যাক !

গ্রামীণ মেলা কুস্তিখেলা

হালদা নদীর বাঁক

প্রাণ কলরব স্বপ্ন –আশা

দেয় নতুনের ডাক !

গাছে গাছে আম্র মুকুল

গন্ধে ভরে নাক

মণ্ডা–মিঠাই, মুড়কি –মোয়ার

পহেলা বৈশাখ !

পূর্ববর্তী নিবন্ধবৈশাখ
পরবর্তী নিবন্ধবৈশাখী মেলা