আগামীকাল থেকে নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ১৫তম আন্তর্জাতিক উইমেন’স এসএমই এক্সপো বাংলাদেশ–২০২৬। মেলাটি আয়োজন করছে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মেলা উপলক্ষে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারপার্সন চিটাগাং উইমেন চেম্বারের সিনিয়র ভাইস–প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা। এছাড়া আরো উপস্থিত ছিলেন চিটাগাং উইমেন চেম্বারের সহ–সভাপতি নিশাত ইমরান, সীমা খাতুন, পরিচালক নূর আক্তার জাহান, বেবী হাসান, আকলিমা আক্তার আখি, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, রাহানুমা মরিয়ম তুলি, সুবর্ণা দে, সাবেক পরিচালক ও সদস্য খালেদা আক্তার চৌধুরী, ফরিদা জামান মিনু, সাবিনা কাইয়ুম, সদস্য লুৎফুন্নেছা হালিম, রওশন জাহান, সায়েরা বেগম, সিতারা রহমান, শিরিন আক্তার শিল্পী, তানিয়া আক্তার, রিনা আক্তার, জয়নব বেগম প্রমুখ।














