পদুয়ায় লাখ টাকার কাঠ জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:১১ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার পদুয়ায় লাখ টাকার অবৈধ বল্লী ও গোলকাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ইউনিয়নের ইউসুফের ঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, অভিযানে কাঠ পরিবহনে ব্যবহৃত জিপ গাড়িটি জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বন আইনে মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে কঠিন চীবর দানোৎসব
পরবর্তী নিবন্ধগাউছিয়া কমিটি ২৮নং ওয়ার্ডের পুরস্কার বিতরণ