পতেঙ্গায় একুশে বইমেলা আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পশ্চিম মাইজপাড়া ঈদগাহ ময়দানে শুরু হবে। উদ্বোধন করবেন চট্টগ্রাম–১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ । প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মুক্তমঞ্চে দলীয় সংগীত, একক সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করা হবে। আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় উদ্বোধন। সন্ধ্যায় গণ জাগরণের গান ও নাটক পরিবেশন করা হবে। নাটক : ভিশনারী লিডার, পরিবেশনায় : অ্যাভাঁগার্ড, আলোচনা করবেন কথা সাহিত্যিক, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল। ২২ ফেব্রুয়ারি বিকাল চারটায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আলোচনা করবেন নাট্যকার, নির্দেশক ও অভিনেতা জাহেদুল আলম। ২৩ ফেব্রুয়ারি বিকাল চারটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় পুরস্কার বিতরণী সভা। আলোচনা করবেন কবি, গবেষক ও সাংবাদিক হাফিজ রশিদ খান। একক সংগীত পরিবেশনায় বিটু শীল, প্রশিক্ষক ছায়ানট ও সংগীত মহা বিদ্যালয়। ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, বিটিভি শিল্পী। নাটক : ঢিল, পরিবেশনায় : তির্যক নাট্যগোষ্ঠী, নাটক : আজও গর্জন শুনি, পরিবেশনায় : উত্তরাধিকার।বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বই বিক্রয় করা হবে। এলাকার সর্বস্তরের নারী পুরুষ শিশু কিশোরদের সবান্ধবে উপস্থিত থাকার জন্য বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মো. নাছির আলম অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













