শেখ হাসিনার হাতে থাকলে দেশ নিরাপদ থাকে

ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব অনুষ্ঠানে পেয়ারুল

| শনিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে নিরাপদ থাকে। শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের মানুষের কাছে শেখ হাসিনা জনপ্রিয় নেতা। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমরা অন্য রাষ্ট্র থেকে ভালো আছি। আমরা ধর্মকর্ম অনুশীলন করব আর শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। গতকাল শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটরিয়ামে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব সুশীল’র সভাপতিত্বে ও সহসভাপতি সুবীর আচার্য্যর সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন দিনাজপুর সৎসঙ্গ বিহারের শিক্ষক মিলন কুমার মোহান্ত। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম শর্মা, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈবাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, রাঙ্গুনিয়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি বিজয় কুমার সেন, ঠাকুর অনুকূল চন্দ্র উৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক চন্দন সেন, উদ্যাপন পরিষদের রুপায়ন সুশীল, সন্তোষ নন্দী, রাজীব শীল, সুভাষ দেব, সন্তোষ শীল, অজয় দাশ প্রমুখ। মহোৎসবে ১৫০ জন দীক্ষা গ্রহণ করেন। এছাড়া উৎসব উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, কম্বল ও প্রসাদ বিতরণ, বিনতি প্রার্থনা, নাম সংকীর্তন, গীতা পাঠ, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, মাতৃসম্মেলন, লীলা কীর্তন ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী একুশের বইমেলা
পরবর্তী নিবন্ধজুনের মধ্যে উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ