পটিয়ায় ১১৭তম আমজু মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা আজ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

পটিয়ায় আমজু মিয়ার ১১৭তম বলি খেলা ও বৈশাখী মেলা আজ শনিবার অনুষ্ঠিত হবে। পৌরসদরের বাসস্টেশনের দক্ষিণ পাশে মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজনে স্থানীয়সহ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের স্বনামধন্য বলিরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন কমিটি সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

বলি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ বলি খেলা ও বৈশাখী মেলা সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির চেয়ারম্যান আনু মিয়া সওদাগর ও সদস্য সচিব শাহজাহান চৌধুরী সবার সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাউবি ভিসির সঙ্গে ‘ডাক দিয়ে যাই’ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধঐতিহ্য অক্ষুণ্ন রেখে ধর্মীয় আবহ বজায় রাখার আহ্বান