পটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নজরুল বর্ষ উপলক্ষে পটিয়ায় উপজেলা পর্যায়ে মাস ব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সাংকৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পর্যায়ের সমাপনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নজরুল প্রতিযোগিতায় উপজেলার ৩২৫টি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয়। এ প্রতিযোগিতা গত ৩১ আগস্ট উদ্বোধন করা হয়। সমাপনী দিনে এ উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে।

এতে বিচারক ছিলেন মনসা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রূপক শীল, চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমর বিশ্বাস, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষিকা রূপসী বড়ুয়া, মুকুটনাইট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবর্না দাশ ও খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিতা দেব। এখান থেকে প্রথমস্থান অধিকারকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানা যায়। বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতার বিষয় ছিল নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কান, অভিনয় ও নজরুল নৃত্য (একক) এবং মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইসলামী সংগীত, হামদ, নাত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের লবণ শিল্প ও তার বর্তমান অবস্থা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৬২ শিশু হাসপাতালে