চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৬২ শিশু হাসপাতালে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৬২ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৬০ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৪৮৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ১৯৮ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৯ জন।

অন্যদিকে মোট ২১ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধনঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা