পটিয়ায় আমজু মিয়ার বলি খেলা আজ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

পটিয়ায় আমজু মিয়ার ১১৭তম বলি খেলা ও বৈশাখী মেলা আজ শনিবার পৌরসদরের বাসষ্টেশনের দক্ষিণ পাশের মাঠে অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় ও দেশের প্রত্যন্ত অঞ্চলের বলিরা অংশগ্রহণ করবেন। এ উপলক্ষে বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজন কমিটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। বলি খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়ার সংসদ সদস্য এনামুল হক এনাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। বলি খেলা ও বৈশাখী মেলা এবং গ্রামবাংলার এ ঐতিহ্য এ উৎসবকে সফল করতে আমজু মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনু মিয়া সওদাগর ও সদস্য সচিব শাহজাহান চৌধুরী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশাহিন আফ্রিদির অন্যরকম সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধবউয়ের ‘বকা খাওয়ার ভয়’ মোমিনুলের