নীলস বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চ্যাপ্টারের আইন বিষয়ক রচনা প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ক্লাব দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্ট’স (নীলস) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চ্যাপ্টারের উদ্যোগে আইন বিষয়ক রচনা প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ বিভাগের শিক্ষক মো. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ ড. এস. এম শোয়েভ এবং বিভাগের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন। শিক্ষার্থী আতকিয়া মাইশা ও অভিজিৎ দাশ অভির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, শিক্ষক রিদোয়ানুল হক, শিক্ষক ফারহাত ইসলাম, তওহিদুল ইসলাম জিহাদী, ফাহিমা আকতার মজুমদার, নীলস বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি সৈয়দ সাজিদ আহমদ, অনুষ্ঠানের আহ্বায়ক মো.আশশাদুল লোমাত চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আইন শাস্ত্রেও বিশেষ বিশেষ কিছু বিভাগ রয়েছে যেগুলো আমাদের রাষ্ট্র, সমাজ ও ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। সমাজ, রাষ্ট্রপরিবেশের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে এই রচনা লিখন প্রতিযোগিতার মাধ্যমে আগামীদিনে এই শিক্ষার্থীরা যাতে সেই বিষয়গুলোর উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য এই প্রতিযোগিতা অবশ্যই সময়োপযোগী।

আইন বিভাগের শিক্ষার্থীরা ভবিষ্যতে আদালত প্রাঙ্গনে আইন পেশায় সফলতার ক্ষেত্রে আইনি প্রবন্ধ রচনা জ্ঞান ও অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রতিযোগিতায় বিভাগের শিক্ষার্থী সোমা দেবী প্রথম, নাইমুর রহমান দ্বিতীয়, মনি দাশ গুপ্ত তৃতীয়, জমির উদ্দিন চতুর্থ, সুমাইয়া শিমু পঞ্চম স্থান অধিকার করে। প্রতিযোগিতায় আইন বিভাগের বিভিন্ন সেমিস্টারের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নগর যুবদলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধদীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবি