নাসিরাবাদে হাজী ফয়েজ আহমেদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন কর্তৃক কাবিখা প্রকল্পের অধীনে নাসিরাবাদ ওমেন কলেজ মোড়স্থ জাকির হোসেন সড়ক বাইলেইনস্থ হাজী ফয়েজ আহমেদ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

সম্প্রতি সড়কের উন্নয়ন কাজ ও অগ্রগতি পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক ও এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক। এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক চৌধুরী, ইয়াছিন চৌধুরী, মকবুল হোসেন, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ–সভাপতি সাজ্জাদ হোসেন টিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুর রেহমান, নজরুল ইসলাম, শওকত আলী, শাখাওয়াত হোসেন অপু, মেহেদী হাসান মিঠু, সুদীপ্ত পাল চার্লি, ফারহান আসলাম মাহি, সাবের বিন মান্নান, মো. জিহাদ হোসেন ও আবুল কালামসহ স্থানীয় মহল্লার বাসিন্দারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাস্তার মাথায় শ্রমিক সমাবেশ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু দেশে ফিরে না আসলে স্বাধীনতা পূর্ণতা পেত না